ভর্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র

  • জন্ম সনদ (Birth Certificate)

  • পূর্ববর্তী শ্রেণির রিপোর্ট কার্ড
    (UKG থেকে Class IX-এ ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য)

  • ট্রান্সফার সার্টিফিকেট (Transfer Certificate)

  • টিকাকরণ কার্ড (Immunization Card)

  • শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং
    অভিভাবকদ্বয়ের ১ কপি করে পাসপোর্ট সাইজ ছবি

  • শিক্ষার্থীর আধার কার্ড

  • অভিভাবকের আধার কার্ড

সাধারণ নির্দেশাবলি

১. উপরোক্ত সমস্ত নথিপত্রের সাথে ফি স্লিপের একটি ফটোকপি নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক।

২. Class I থেকে শুরু করে সকল শিক্ষার্থীর জন্য পূর্ববর্তী বিদ্যালয়ের ট্রান্সফার সার্টিফিকেট এবং রিপোর্ট কার্ড/মার্কশিট জমা দেওয়া অবশ্যক। ট্রান্সফার সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষার্থীকে ভর্তি করা হবে না। ট্রান্সফার সার্টিফিকেট অনুযায়ী যে শ্রেণির যোগ্যতা থাকবে, তার চেয়ে উচ্চ শ্রেণিতে ভর্তি দেওয়া হবে না।

৩. ভর্তিসংক্রান্ত সকল বিষয়ে বিদ্যালয়ের পরিচালন পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ফি ও বিলিং (FEE & BILLING)

১. ভর্তি বাতিলের ক্ষেত্রে ভর্তি-সময়ে প্রদত্ত কোনো ফিই ফেরতযোগ্য নয়।

২. সেশন ফি, শিক্ষাগত ফি এবং পরিবহন রক্ষণাবেক্ষণ চার্জ প্রতিবছর সংশোধিত হতে পারে।

ভর্তি (ADMISSION)